নাটোরে বাস -সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৩
নাটোর প্রতিনিধি-নাটোরের বনবেলঘড়িয়া বাসপাস এলাকায় বাস -সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ৩জন আহত হয়েছে। আজ বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান’ আজ বিকেল ৫টার দিকে রাব্বী পরিবহন নামের একটি যাত্রবাহী বাস সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিলো।
এসময় বিপরিত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১জন নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক বাবু নামে আরও একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে দুজনকে নাটোর সদর এবং একজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































